huatong
huatong
chirkutt-khalash-cover-image

Khalash

Chirkutthuatong
بواسطة pat_cap_14
পাখি গো পাখি, একা একা থাকি

পাথুরে সময়, জ্বলে জোনাকী

ভেঙেছে আকাশ আজ ছদ্মনামে

পৃথিবীর দামে, পলাতক খামে

তোমারই নামে, পলাতক খামে, পৃথিবীর দামে

ও পাখি, তুমি তো উড়েই খালাস

এদিকে মানুষের বাগানে বারুদের চাষ

ও পাখি, তুমি তো উড়েই খালাস

এদিকে মানুষের বাগানে বারুদের চাষ

মানুষের বাগান ভেঙে খানখান

মানুষের বাগান ভেঙে খানখান

মুঠো মুঠো মেঘ, ওড়ে শালিকের পাল

আমাদের ভালোবাসা মৃত পাহারায়

মুঠো মুঠো মেঘ, ওড়ে শালিকের পাল

আমাদের ভালোবাসা মৃত পাহারায়

আমাদের প্রেমগুলো একা মরে যায়

ও আকাশ, তুমি তো ভেসেই খালাস

এদিকে কেউ কাউকে বোঝে না, কী যে সর্বনাশ

ও আকাশ, তুমি তো ভেসেই খালাস

এদিকে কেউ কাউকে বোঝে না, কী যে সর্বনাশ

মানুষের বাগান ভেঙে খানখান

মানুষের বাগান ভেঙে খানখান

কেউ যদি নাই থাকে, বুক পোড়ে হায়

যত পারি ছুঁয়ে থাকি, যদি বাঁচা যায়

কেউ যদি নাই থাকে, বুক পোড়ে হায়

যত পারি ছুঁয়ে থাকি, যদি বাঁচা যায়

সময়ের ক্ষত ভুলি রোদ-জানালায়

ওরে মন, তুমি তো তাইরে-নাইরে-না

এদিকে সময় দেখো বয়ে যায়, ভালো হইলা না

ওরে মন, তুমি তো তাইরে-নাইরে-না

এদিকে সময় দেখো বয়ে যায়, ভালো হইলা না

মানুষের বাগান ভেঙে খানখান

মানুষের বাগান ভেঙে খানখান

قد يعجبك

المزيدlogo

قوائم التشغيل ذات الصلة

المزيدlogo