huatong
huatong
obscure-shopno-gulo-cover-image

Shopno Gulo

Obscurehuatong
بواسطة K.r.Reason
যখনই দুঃখগুলো সুখ হতে চায়

ফেরারি সে সুখ শুধু পালিয়ে বেড়ায়

সুখ যত ছিলো এ হৃদয় গভীরে

অবহেলা দিয়ে তুমি নিয়েছো কেড়ে

তোমাকে ঘিরে আমার স্বপ্ন ছিলো

আশা ভালোবাসা ছিলো

স্বপ্নগুলো...

হলো এলোমেলো

স্বপ্নগুলো...

হলো এলোমেলো

লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলে না

এক জীবনে সুখি হয় বলো কজনা

সুখ সেতো কাঁটাঘেরা ফুলেরই মালা

ভালোবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা

কি করে ভুলেছো তুমি এই আমাকে

ভুলিনি আমি তোমাকে

স্বপ্নগুলো...

কেনো এলোমেলো

স্বপ্নগুলো...

কেনো এলোমেলো

তোমায় বুকে ধরে আমি হয়েছি উদাসী

কত না স্বপ্ন এ মন দেখেছে

তোমাকে ছাড়া আমি আজো রয়েছি একাকি

বিরহ মেঘেরা আকাশ ছেয়েছে

তবু লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলে না

এক জীবনে সুখি হয় বলো ক'জনা

সুখ সেতো কাটাঘেরা ফুলেরই মালা

ভালোবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা

সুখ যত ছিলো এ হৃদয় গভীরে

অবহেলা দিয়ে তুমি নিয়েছো কেড়ে

কি করে ভুলেছো তুমি এই আমাকে

ভুলিনি আমি তোমাকে

স্বপ্নগুলো...

হলো এলোমেলো

স্বপ্নগুলো...

হলো এলোমেলো

তোমায় বুকে ধরে আমি হয়েছি উদাসী

কত না স্বপ্ন এ মন দেখেছে

তোমাকে ছাড়া আমি আজো রয়েছি একাকি

বিরহ মেঘেরা আকাশ ছেয়েছে...

সুখ সেতো কাটাঘেরা ফুলেরই মালা

ভালোবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা

তোমাকে ঘিরে আমার স্বপ্ন ছিলো

আশা ভালোবাসা ছিলো

স্বপ্নগুলো...

কেনো এলোমেলো

স্বপ্নগুলো...

হায় স্বপ্নগুলো...

التسجيلات

قد يعجبك

المزيدlogo

قوائم التشغيل ذات الصلة

المزيدlogo