প্রিয়বরেষু মন, জানালি না কখন
অযতন, কী ভীষণ, করছিস স্মৃতিচারণ
প্রিয়, প্রিয়বরেষু মন, জানালি না কখন
অযতন, কী ভীষণ, করছিস স্মৃতিচারণ
ছুঁয়ে ফিরে যাই ঐ কৈশোরে
নিয়ে যাবি স্মৃতি আমার কবিতার কারাগারে
মন খারাপের প্রিয় অসুখটা
সব জানে তোমার আমার নব্বইর দশকটা, প্রিয় (প্রিয়, প্রিয়, প্রিয়)
(ফুল) ফুলপাতা বালিশচাপা চিঠি আর খাম
Hallmark-কার্ডে হাত কাঁপা নাম
সুইসের টেবিলে slice আর বান
কাঁচের চুড়িতে অভিমান
Assembly-র পেছনে অপলক চোখ
সাদাকালো ছায়াছবি হোক
টিফিনের অভিসারে আশ্বাস আধা গ্লাস
দুই অক্ষরের মাঝে, বিশ্বাসে, বাঁচে বোকাসোকা একটা প্লাস
ছুঁয়ে ফিরে যাই ঐ কৈশোরে
বিউটির লাচ্ছি পুরাণ ঢাকা, রাজ্জাকে অনাহারে
শাহবাগ মোড়, রেইনবো গলিটা
সব জানে তোমার আমার নব্বইর দশকটা, প্রিয়
(বুমারস) বুমারস মেন্যুতে ক্ষণিক অপহরণ
প্রেমেরই মরণ, অস্থির প্রসারণ, অবাক সংকোচন?
Teenage পকেটে বিয়োগ আর গুণন
চিঠিতে ইতিতে কতকথা, প্রিয়তা, সবই শব্দ বুনন
হুডতোলা রিক্সাতে, নিঃশ্বাসে, আমি খুব খুব খুব জেলাস, খুব জেলাস
ইয়ে মানে প্রেম, প্রেম মানে ইয়ে
ইয়ে ইয়ে ইয়ে, ইয়ে মানে প্রেম
ছুঁয়ে ফিরে যাই ঐ কৈশোরে
বিকালের ছাদছুঁয়ে, ওড়না ওড়ে, নীলাকাশ আদরে
হলুদের ক্রাশ খাওয়া সময়টা
সব জানে তোমার আমার নব্বইর দশকটা, প্রিয়
ন-ন-ন-নব্বইর দশকটা, প্রিয়
(নব্বইর দশকটা)
নব্বই (নব্বইর দশকটা)
নব্বইর দশকটা, প্রিয় (নব্বইর দশকটা)
তোমার আমার নব্বইর দশকটা, প্রিয় (নব্বইর দশকটা)