menu-iconlogo
huatong
huatong
ami-tomaro-songe-bedhechi-amaro-pran-hd-cover-image

HD আমি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ

Ami Tomaro Songe Bedhechi Amaro Pranhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ

সুরেরো বাঁধনে...

তুমি জানো না আমি তোমারে পেয়েছি

অজানা সাধনে...

আমি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ

সুরেরো বাঁধনে...

সে সাধনায় মিশিয়া যায়

বকুলগন্ধ...

সে সাধনায় মিলিয়া যায়

কবির ছন্দ

তুমি জানো না ঢেকে রেখেছি তোমারো নাম

রঙিন ছায়ার আচ্ছাদনে

আমি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ

সুরেরো বাঁধনে...

তোমার অরূপ মূর্তিখানি

ফাল্গুনের আলোতে বসাই আনি

অরূপ মূর্তিখানি

বাঁশোরি বাজায়

ললিত বসন্তে

সুদূর দিগন্তে

বাঁশোরি বাজায়

ললিত বসন্তে

সুদূর দিগন্তে

সোনার আভায়

কাঁপে তব উত্তরী

সোনার আভায়

কাঁপে তব উত্তরী

গানেরো তানেরো সে উন্মাদনে

তুমি জানো না আমি তোমারে পেয়েছি

অজানা সাধনে...

আমি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ

সুরের বাঁধনে...

আমি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ

সুরের বাঁধনে...

আপনার পছন্দ হতে পারে