menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
জাত গেল জাত গেল বলে

একী আজব কারখানা!

জাত গেল জাত গেল বলে

একী আজব কারখানা!

জাত গেল জাত গেল বলে

সত্য কাজে কেউ নয় রাজি

সত্য কাজে কেউ নয় রাজি

সবই দেখি তা না না না

জাত গেল জাত গেল বলে

একী আজব কারখানা!

জাত গেল জাত গেল বলে...

আসবার কালে কি জাত ছিলে

এসে তুমি কি জাত নিলে

আসবার কালে কি জাত ছিলে

এসে তুমি কি জাত নিলে

কী জাত হবা যাওয়ার কালে

কী জাত হবা যাওয়ার কালে

সে কথা ভেবে বলো না

জাত গেল জাত গেল বলে

ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি

এক জলেই সব হয় গো শুচি

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি

এক জলেই সব হয় গো শুচি

দেখে শুনে হয় না রুচি

দেখে শুনে হয় না রুচি

যমে তো তাকেও ছাড়বে না

জাত গেল জাত গেল বলে

গোপনে যে বেশ্যার ভাত খায়

তাতে ধর্মের কি ক্ষতি হয়?

গোপনে যে বেশ্যার ভাত খায়

তাতে ধর্মের কি ক্ষতি হয়?

লালন বলে জাত কারে কয়?

লালন বলে জাত কারে কয়?

সে ভ্রম তো গেল না

জাত গেল জাত গেল বলে

একী আজব কারখানা!

জাত গেল জাত গেল বলে

একী আজব কারখানা!

জাত গেল জাত গেল বলে

সত্য কাজে কেউ নয় রাজি

সত্য কাজে কেউ নয় রাজি

সবই দেখি তা না না না

জাত গেল জাত গেল বলে

একী আজব কারখানা!

জাত গেল জাত গেল বলে...

Bappa Mazumder থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে