একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
প্রাণও পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে
ধরাধামই সবই রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত,মাতা পিতা তাঁরা সূতো
বন্ধু বান্ধব যত,মাতা পিতা তাঁরা সূতো
সকলই হবে তোমার পর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমার চর মচর গলে পচে যাবে
শিরা উপশিরা গুলি ছিন্নভিন্ন হবে
মুন্ডু মেরুদন্ড,সবই হবে খন্ড খন্ড
মুন্ডু মেরুদন্ড,সবই হবে খন্ড খন্ড
পরে রবে মাটিরও উপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রুপেরই গৌরবে সাজিয়াছো সাজ
সোনা দানা কত কি আর রাজকী পোশাক
যে দিন প্রাণও চলে যাবে
সবই পড়ে রবে
প্রাণও চলে যাবে
সবই পড়ে রবে
গায়ে দেবে মারকিনও থন
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর