আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে
আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে,
দিনে রাইতে তোমায় আমি
দিনে রাইতে তোমায় আমি খুইজা মরিরে।
আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে,
আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে।।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
দেওয়ানা বানাইছে রে ।
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।।
কেমনে ভুলিবো আমি
কেমনে বলিবো আমি বাঁচি না তারে ছাড়া,
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখি গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা ।
কেমনে ভুলিবো আমি
কেমনে বলিবো আমি বাঁচি না তারে ছাড়া,
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখি গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা ।
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মনরে,
ঘুনে করলো জড়ো জড়,
আমি কি করে বাস করিবো এই ঘরে রে হায়রে
তুই সে আমার মন ।
আমার মন তরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন ।।
আসেন আমার মোক্তার আসেন আমার ব্যারিস্টার,
আসেন আমার মোক্তার আসেন আমার ব্যারিস্টার,
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার ।।
তুমি জানো না... জানো নারে প্রিয়,
তুমি মোর জীবনের সাধনা ।
তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার বেদন
বুঝনা তুমি জানো না ।
তুমি জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা ।।
সোনা বন্দে আমারে পাগল করিলো
সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো ।
কি জানি কি মন্ত্র দিয়া
যাদু করিলো সোনা বন্দে
সোনা বন্দে আমারে পাগল করিলো
সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো ।।
দয়ালবাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়ালবাবা কেবলা কাবা আয়নার কারিগর,
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর ।
দয়ালবাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়ালবাবা কেবলা কাবা আয়নার কারিগর,
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর ।।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি ।
একটা চাবি মাইরা,
একটা চাবি মাইরা দিছে ছাইড়া চাবি মাইরা
দিছে ছাইড়া জনম ভইরা চলতে আছে,
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি,
কোন মিস্ত্রী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি ।।
লোকে বলে বলেরে ঘর বাড়ি বালা নাই আমার
ও,,লোকে বলে বলেরে ঘর
বাড়ি বালা নাই আমার ।
কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি শূন্যের ও মাজার,
লোকে বলে বলেরে ঘর বাড়ি বালা নাই আমার
ও,,লোকে বলে বলেরে ঘর
বাড়ি বালা নাই আমার।।
সবাইকে ধন্যবাদ
Upload Date:29 12 2019