আমি অপার হয়ে বসে আছি.....
ওহে দয়াময়.....
পড়ে লয়ে যাও আমায়......
পড়ে লয়ে যাও আমায়......
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
পাড়ে লয়ে যাও আমায়....
নাই আমার ভজন সাধন,
চিরদিন কুপথে গমন
আমি নাম ণ্ডনেছি পতিত পবন
তাতে দেই দোহাই
পড়ে লয়ে যাও আমায়....
পড়ে লয়ে যাও আমায়....
অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি
ফকির লালন কয়
অকুলের পতি
কে বলবে তোমায়
পড়ে লয়ে যাও আমায়....