কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই
জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই
তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে
জাতি হবে নির্লজ্জ
আমি চিৎকার করে
কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে
কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে
নিজেকে দিয়েছি ধিক্কার..
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই
জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই
তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে
জাতি হবে নির্লজ্জ
Interlude Music
আজও কানে ভাসে সেই কথাগুলো
কে জানে হবে যে শেষ কথা
Music
আজও কানে ভাসে সেই কথাগুলো
কে জানে হবে যে শেষ কথা
নিয়তির ডাকে দিলি যে সাড়া
ফেলে গেলি শুধু নীরবতা
যার চলে যায় সেই বোঝে হায়
বিচ্ছেদে কি যন্ত্রণা..
যার চলে যায় সেই বোঝে হায়
বিচ্ছেদে কি যন্ত্রণা
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন
কি দিয়ে দেব সান্ত্বনা
আমি চিৎকার করে
কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে
কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে
নিজেকে দিয়েছি ধিক্কার
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই
জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই
তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে
জাতি হবে নির্লজ্জ
Interlude Music
বিধাতা তোমারে ডাকি বারেবারে
কর তুমি মোরে মার্জনা
Music
বিধাতা তোমারে ডাকি বারেবারে
কর তুমি মোরে মার্জনা
দুঃখ সইতে দাও গো শক্তি
তোমারি সকাশে প্রার্থনা
চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমের আর্তনাদ..
চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমের আর্তনাদ
বিষাদ অনলে পুড়ে বারেবারে
লুণ্ঠিত হবে স্বপ্নসাধ
আমি চিৎকার করে
কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে
কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে
নিজেকে দিয়েছি ধিক্কার
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই
জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই
তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে
জাতি হবে নির্লজ্জ।
সমাপ্ত