মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
জানি জুঁই মালতী হায়
কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে
নিজেরে বিলায়
ওরে তোর মতো যে নেইকো তাদের
মায়েপোয়ে আলাপন
তোর মতো যে
ও মন তোর মতো যে নেইকো তাদের
মায়েপোয়ে আলাপন
মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে
হই বুঝিবা ক্ষয়
ওরে যেন ভুলিস না
তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালো রূপে
ঘুচায় কালিমা
ও মন তাই বলি আয়
ঐ রাঙা পায়ে করি আত্মসমর্পণ
তাই বলি আয়
ও মন তাই বলি আয়
ঐ রাঙা পায়ে করি আত্মসমর্পণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন