Song: Bonomali Tumi
Writer & Composer: Din Shoroth
তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুম হার গলেতে পরিও ।
তুমি যাইয়ো...যমুনার ঘাটে
না মানি ননদীরও বাধা ।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা,
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা ।
তুমি আমারই মতন কান্দিও কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও ।
তুমি আমারই মতন কান্দিও কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও ।
তুমি বুঝিবে তখন.. নারীরও বেদন
রাধার প্রাণে কত ব্যাথা ।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা,
তুমি আমারই মতন মরিও মরিও
শ্যাম কলঙ্কের হার গলেতে পরিও ।
তুমি পুড়িও তখন.. আমারই মতন
তুমি পুড়িও তখন.. আমারই মতন,
বুকে লইয়া দুঃখের চিতা ।
ভাবিয়া শরত কয় ওহে কৃষ্ণপদ
প্রেমেরও মায়াডোরে আমারে বাঁন্ধিয়ো ।
আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন...
মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন...
তোমারে বানাবো আধা ।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা,
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা ।
~~~