আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারিতো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে
পার যদি বুঝে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
কেন আজ সরে আছ দুরে
কাছে এসে হাত দুটি ধর
কেন আজ সরে আছ দুরে
কাছে এসে হাত দুটি ধর
শপথের মন কাড়া সুরে
আমায় তোমারি তুমি কর
ও ও ও ও ও ও ও ও ও
তোমারই স্বপ্ন
দুচোখে আমি আঁকবো
চিরদিন তোমারিতো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
ওপাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
ওপাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
মরন তোমায় কোনদিনও
পারবেনা কভু কেড়ে নিতে
ও ও ও ও ও ও ও ও ও
সুখে দুঃখে আমি
তোমাকেই কাছে ডাকবো
চিরদিন তোমারিতো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও