গান : সেদিন দুজনে দুলেছিনু বনে
রবীন্দ্র সঙ্গীত
সেদিন দুজনে দুলেছিনু বনে,
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন দুজনে দুলেছিনু বনে,
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেই স্মৃতিটুকু কভু খনে খনে
যেন জাগে মনে ভুলোনা
ভুলোনা ভুলোনা
সেদিন দুজনে দুলেছিনু বনে,
ফুলডোরে বাঁধা ঝুলনা।।
সেদিন বাতাসে ছিল তুমি জান-
আমারি মনের প্রলাপ জড়ানো,
সেদিন বাতাসে ছিল তুমি জান-
আমারি মনের প্রলাপ জড়ানো
আকাশে আকাশে আছিল ছড়ানো
তোমার হাসির তুলনা
ভুলোনা ভুলোনা ভুলোনা
সেদিন দুজনে দুলেছিনু বনে,
ফুলডোরে বাঁধা ঝুলনা।।
যেতে যেতে পথে পূর্ণিমারাতে
চাঁদ উঠেছিল গগনে
দেখা হয়েছিল তোমাতে আমাতে
কি জানি কি মহালগনে
চাঁদ উঠেছিল গগনে
যেতে যেতে পথে পূর্ণিমারাতে
চাঁদ উঠেছিল গগনে
দেখা হয়েছিল তোমাতে আমাতে
কি জানি কি মহালগনে
চাঁদ উঠেছিল গগনে
এখন আমার বেলা নাহি আর,
বহিব একাকী বিরহের ভার-
এখন আমার বেলা নাহি আর,
বহিব একাকী বিরহের ভার-
বাঁধিনু যে রাখী পরানে তোমার
সে রাখী খুলো না, খুলো না
ভুলোনা ভুলোনা ভুলোনা
সেদিন দুজনে দুলেছিনু বনে,
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন দুজনে দুলেছিনু বনে,
ফুলডোরে বাঁধা ঝুলনা।।