গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ..
আ-মা-র মন ভুলায় রে
গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ..
আ-মা-র মন ভুলায় রে।
ওরে কার পাণে মন,হাত বাড়িয়ে..
ওরে কার পাণে মন,হাত বাড়িয়ে..
লুটিয়ে যায় ধূলায় রে আমার
মন ভুলায় রে..
গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ..
আ-মা-র মন ভুলায় রে..
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে..
মরি হায় হায় রে..
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে..
মরি হায় হায় রে..
ও যে কেড়ে আমায়,নিয়ে যায় রে..
যায় রে কোন চূলায় রে আমার
মন ভুলায় রে..
ও কোন বাঁকে কী ধন দেখাবে,..
কোনখানে কী দায় ঠেকাবে..
কোথায় গিয়ে শেষ মেলে যে..
ভেবেই না কূলায় রে আমার
মন ভুলায় রে..
গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ..
আ-মা-র মন ভুলায় রে..
আ-মা-র মন ভুলায় রে..