menu-iconlogo
huatong
huatong
runa-laila-bondhu-tin-din-cover-image

Bondhu Tin Din

Runa Lailahuatong
লিরিক্স
রেকর্ডিং

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম

দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা

গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা

আইতে যাইতে বারো আনা উশুল হইলো না

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম

দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

বুধ বারে শুভযাত্রা, বিশুধ বারে মানা

শুক্কুর বারে প্রেম পিরিতি হয়না ষোল আনা

বুধ বারে শুভযাত্রা, বিশুধ বারে মানা

শুক্কুর বারে প্রেম পিরিতি হয়না ষোল আনা

শনিবারে গিয়াও তোর্ দেখা পাইলাম না

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম

দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

তোর্ বাড়ীতে যাইবার কালে

ঠোট রাঙ্গাইলাম পানে

সুযোগ পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে

তোর্ বাড়ীতে যাইবার কালে

ঠোট রাঙ্গাইলাম পানে

সুযোগ পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে

কাপড় ভিজ্জা যাওয়ার ভয়ে সাতার দিলাম না

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম

দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

ঝড় বৃষ্টি মাথায় লইয়া, গেলাম রাইতের বেলা

গিয়া দেখি কাঠের দরজায়, লোহার একখান তালা

ঝড় বৃষ্টি মাথায় লইয়া, গেলাম রাইতের বেলা

গিয়া দেখি কাঠের দরজায়, লোহার একখান তালা

চাবি লইয়া নিঠুর কালা, তুই'তো আইলিনা

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম

দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা

গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা

আইতে যাইতে বারো আনা উশুল হইলো না

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম

দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

Runa Laila থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে