কন্ঠঃ ফেরদৌসী রহমান
কন্ঠঃ রুনা লায়লা
ভাওয়াইয়া গান
যে জন প্রেমের ভাব জানে না…
তার সঙ্গে নাই লেনা দেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
যে জন প্রেমের ভাব জানে না…
তার সঙ্গে নাই লেনা দেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
কুটা কাঁটায় মানিক পাইলো রে...
কুটা কাঁটায় মানিক পাইলো রে
অথৈ পানিতে ফেলাইয়া দিলো রে
সাত রাজার ধন মানিক হারাইয়া
ও সে সাত রাজার ধন মানিক হারাইয়া
কুটা কাঁটায় মন যে মানে না
সে জন মানিক চেনে না
যে জন প্রেমের ভাব জানে না…
তার সঙ্গে নাই লেনা দেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
উল্লুকের থাকিতে রে নয়ন…
উল্লুকের থাকিতে রে নয়ন
না দেখে সে রবির কিরণ
কি কব দুষ্কের কথা
আমি কি কব দুষ্কের কথা
সে জন ভাব জানে না
সে জন ভাব জানে না
সে জন মানিক চেনে না
যে জন প্রেমের ভাব জানে না…
তার সঙ্গে নাই লেনা দেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
পিঁপড়া বোঝে চিনিরও দাম...
পিঁপড়া বোঝে চিনিরও দাম
ও বানিয়ায় চিনে রে সোনা
মাটির প্রেমের মূল্য কে জানে
ও সে মাটির প্রেমের মূল্য কে জানে
ধরায় আছে কয় জনা
ধরায় আছে কয় জনা
সে জন মানিক চেনে না
যে জন প্রেমের ভাব জানে না...
তার সঙ্গে নাই লেনা দেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না