ডাকবো না ডাকবো না
সাগর সেন
ডাকবো না, ডাকবো না
অমন করে বাইরে থেকে
ডাকবো না
পারি যদি অন্তরে তার
ডাক পাঠাব, আনব ডেকে॥
না না না ডাকবো না, ডাকব
না
অমন করে বাইরে থেকে
ডাকবো না
দেবার ব্যথা বাজে আমার
বুকের তলে,
নেবার মানুষ জানি নে তো
কোথায় চলে–
দেবার ব্যথা বাজে আমার
বুকের তলে,
নেবার মানুষ জানি নে তো
কোথায় চলে–
এই দেওয়া নেওয়ার মিলন
আমার ঘটাবে কে
না না না ডাকবো না, ডাকবো
না
অমন করে বাইরে থেকে
ডাকবো না
মিলবে না কি
মোর বেদনা তার বেদনাতে–
গঙ্গাধারা মিশবে নাকি
কালো যমুনাতে গো।
মিলবে না কি
মোর বেদনা তার বেদনাতে–
আপনি কী সুর উঠল বেজে....
আপনা হতে এসেছে যে–
আপনি কী সুর উঠল বেজে...
আপনা হতে এসেছে যে–
গেল যখন আশার বচন গেছে রেখে
না না না ডাকবো না, ডাকবো না
অমন করে বাইরে থেকে ডাকবো না
পারি যদি অন্তরে তার
ডাক পাঠাব, আনব ডেকে॥
না না না ডাকবো না, ডাকবো না
অমন করে বাইরে থেকে ডাকবো না