সখি তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তরা প্রেম করিয়ো না,
সখি তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তরা প্রেম করিয়ো না,
প্রেম করছে যে জন জানে সে জন
পিরিতের কি বেদনা,
প্রেম করছে যে জন জানে সে জন
পিরিতের কি বেদনা,
প্রেম করছে যে জন জানে সে জন
পিরিতের কি বেদনা,
সখি তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তোরা প্রেম করিয়ো না।।
প্রেম করে ভাসল সাগরে
অনেকে পাইলো না কুল,
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল।
প্রেম করে ভাসল সাগরে
অনেকে পাইলো না কুল,
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল।
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা,
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা,
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা,
সখি তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তোরা প্রেম করিয়ো না।।
পিরিত পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়,
কলঙ্ক অলঙ্কার করে
দুঃখের বোঝা বইতে হয়।
পিরিত পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়,
কলঙ্ক অলঙ্কার করে
দুঃখের বোঝা বইতে হয়।
কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা,
কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা,churas
কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা,
সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তরা প্রেম করিয়ো না।।