menu-iconlogo
huatong
huatong
soumi-dey-mukherjee-dilona-dilona-cover-image

Dilona Dilona

Soumi Dey Mukherjeehuatong
sixty6st.autobodyhuatong
লিরিক্স
রেকর্ডিং
দিলো না, দিলো না, নিলো মন, দিলো না

দিলো না, দিলো না, নিলো মন, দিলো না

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না

আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো

আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো

হয় না যে তার তুলনা

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না

চুল কালো, আঁখি কালো, কাজল কালো আরও

কাজলের চেয়ে কালো কী, বলতে পারো?

চুল কালো, আঁখি কালো, কাজল কালো আরও

কাজলের চেয়ে কালো কী, বলতে পারো?

আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো

আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো

হয় না যে তার তুলনা

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না

বক সাদা, দুধ সাদা, সাদা কাশফুল

কাশফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল?

বক সাদা, দুধ সাদা, সাদা কাশফুল

কাশফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল?

বন্ধুর প্রেমের ফুলের দাগা কাশফুলের চেয়েও সাদা

বন্ধুর প্রেমের ফুলের দাগা কাশফুলের চেয়েও সাদা

আমার ভাগ্যে হলো না

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না

বৃক্ষ সবুজ, তৃণ সবুজ, সবুজ টিয়া পাখি

টিয়া পাখির চেয়ে সবুজ কী আছে, কও দেখি?

বৃক্ষ সবুজ, তৃণ সবুজ, সবুজ টিয়া পাখি

টিয়া পাখির চেয়ে সবুজ কী আছে, কও দেখি?

আমি যারে ভালোবাসি, টিয়ার চেয়েও সবুজ বেশি

আমি যারে ভালোবাসি, টিয়ার চেয়েও সবুজ বেশি

বন্ধুের রঙের বাসনা

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না

রক্ত রাঙা, গোলাপ রাঙা, রাঙা পায়ের আলতা

আলতার চেয়ে রাঙা কী, জানলে বলো তা

রক্ত রাঙা, গোলাপ রাঙা, রাঙা পায়ের আলতা

আলতার চেয়ে রাঙা কী, জানলে বলো তা

শাহ আলম সরকার কয়, আলতার চেয়েও রাঙা হয়

শাহ আলম সরকার কয়, আলতার চেয়েও রাঙা হয়

সোনাবন্ধুর ঠোঁটখানা

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না

দিলো না, দিলো না, নিলো মন, দিলো না

দিলো না, দিলো না, নিলো মন, দিলো না

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না

আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো

আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো

হয় না যে তার তুলনা

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না

আপনার পছন্দ হতে পারে