menu-iconlogo
huatong
huatong
sourendro-soumyojit-dhono-dhanno-cover-image

ধন ধান্য পুষ্প ভরা dhono dhanno

Sourendro-Soumyojithuatong
লিরিক্স
রেকর্ডিং

ধন ধান্য পুষ্প ভরা

আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা

ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ

স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

ও সে সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি,

সে যে আমার জন্মভূমি

চন্দ্র সূর্য গ্রহতারা

কোথায় উজল এমন ধারা

কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে

তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি

পাখির ডাকে জেগে

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

ও সে সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি,

সে যে আমার জন্মভূমি

এত স্নিগ্ধ নদী কাহার,

কোথায় এমন ধুম্র পাহাড়

কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে

এমন ধানের উপর ঢেউ খেলে যায়

বাতাস কাহার দেশে

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

ও সে সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি,

সে যে আমার জন্মভূমি

পুষ্পে পুষ্পে ভরা শাখি

কুঞ্জে কুঞ্জে গাহে পাখি

গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে

তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

ও সে সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি,

সে যে আমার জন্মভূমি

Sourendro-Soumyojit থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে