menu-iconlogo
huatong
huatong
subir-nandi-koto-je-tomake-cover-image

Koto Je Tomake

Subir Nandihuatong
লিরিক্স
রেকর্ডিং
কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

আমি যে তোমার তুমি মানতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম

যত দেখি তৃষ্ণা মিটে না

যত দেখি তৃষ্ণা মিটে না

ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে

হাসলেই ঝরে পড়ে জোছনা

হাসলেই ঝরে পড়ে জোছনা

আমি এই রূপ দেখে দেখে মরতে পারি

তেমনি পারি ওগো বাঁচতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

ওই কালো কেশ তুমি ছড়ালে যখন

মেঘেরাও পেলো যেন লজ্জা

মেঘেরাও পেলো যেন লজ্জা

আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো

ওগো এই রাত কভু যদি শেষ না হত

জীবন বেলার শেষ প্রান্তে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

আমি যে তোমার তুমি মানতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

Subir Nandi থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে