menu-iconlogo
huatong
huatong
atoms-robe-na-e-dhon-cover-image

Robe Na E Dhon

Atomshuatong
Hochgeladen von 🇧🇩🅘🅕🅣🅔🅚🅗🅔🅡♉🕑🕑🕗🕒🎇.×͜×
মন আমার গেল জানা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন

একবার সবুরের দেশে বয় দেখি দম কষে

সবুরের দেশে বয় দেখি দম কষে

উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা

রবে না এ ধন

যে করে কালার চরণের আশা

জানোনারে মন তার কী দুর্দশা

যে করে কালার চরণের আশা

জানোনারে মন তার কী দুর্দশা

ভক্তবলী রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল

বলী রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল

বামুনরুপে বিধি প্রভু করে ছলনা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্তধামে

কত কষ্ট পেল সেই হরিনামে

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্তধামে

কত কষ্ট পেল সেই হরিনামে

তারে জলেতে ডোবালো, আগুনে পোড়ালো

জলেতে ডোবালো, আগুনে পোড়ালো

তবু না ছাড়িল সেই শ্রীরামসাধনা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন

কর্ণরাজা ভবে বড় দাতা ছিল

অতিথিরূপে তার পুত্রকে নাশিল

কর্ণরাজা ভবে বড় দাতা ছিল

অতিথিরূপে তার পুত্রকে নাশিল

তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী

কর্ণ অনুরাগী, না হইল দুখী

অতিথির মন করেন সান্ত্বনা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে

শক্তিশেল হানিল তার বক্ষস্হলে

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে

শক্তিশেল হানিল তার বক্ষস্হলে

তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ছাড়িল ভক্তি

রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ছাড়িল ভক্তি

লালন বলে কররে এ বিবেচনা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন

একবার সবুরের দেশে বয় দেখি দম কষে

সবুরের দেশে বয় দেখি দম কষে

উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন জীবন যৌবন

তবে কেন মন এত বাসনা

রবে না এ ধন

Aufnahmen

Das könnte dir gefallen

Mehr anzeigenlogo

Ähnliche Playlisten

Mehr anzeigenlogo