menu-iconlogo
huatong
huatong
highway-nishongo-cover-image

Nishongo

Highwayhuatong
Hochgeladen von 🎵অক্ষর🤘(Akhkhar)🎶
দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুঁয়ে

বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময়

প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে

স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে

নিঃসঙ্গ একা তুমি

ক্লান্ত, জীর্ণ তুমি

অন্ধ দেয়াল জুড়ে

দুঃস্বপ্ন আছড়ে পড়ে

পারবে কি ভেঙে দিতে এই দেয়াল?

পারবে কি ছিঁড়ে যেতে এই বাঁধন?

ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে

পারবে কি ফিরে যেতে আবার?

আর্তনাদ তোমার বিদগ্ধ এ মন জুড়ে

প্রতিধ্বনি করে তবুও চুপিসারে

স্বপ্নগুলো কেন জড়িয়ে যায় এ মায়াজালে

দুঃসহ যন্ত্রণাতে, অশান্ত ঝড়ে

নিঃসঙ্গ একা তুমি

ক্লান্ত, জীর্ণ তুমি

অন্ধ দেয়াল জুড়ে

দুঃস্বপ্ন আছড়ে পড়ে

পারবে কি ভেঙে দিতে এই দেয়াল?

পারবে কি ছিঁড়ে যেতে এই বাঁধন?

ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে

পারবে কি ফিরে যেতে আবার?

নিঃসঙ্গ একা তুমি

ক্লান্ত, জীর্ণ তুমি

অন্ধ দেয়াল জুড়ে

দুঃস্বপ্ন আছড়ে পড়ে

নিঃসঙ্গ একা তুমি

ক্লান্ত, জীর্ণ তুমি

অন্ধ দেয়াল জুড়ে

দুঃস্বপ্ন আছড়ে পড়ে

Aufnahmen

Das könnte dir gefallen

Mehr anzeigenlogo

Ähnliche Playlisten

Mehr anzeigenlogo