menu-iconlogo
huatong
huatong
patriotic-joy-bangla-banglar-joy-cover-image

Joy Bangla Banglar Joy

Patriotichuatong
🎶Rupom_Chowdhury🎶huatong
Lyrics
Recordings
জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয়

হবে হবে হবে হবে নিশ্চয়

কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধ রাতে

নতুন সূর্য ওঠার এই তো সময়

বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে অন্নে

আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে তারুণ্যে

নেই ভয়

জয় হোক রক্তের প্রচ্ছদপট জয় হোক রক্তের প্রচ্ছদপট

তবু করি না করি না করি না ভয়

জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয়

অশথের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ

চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ

শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র যন্ত্র

বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে

সংগ্রামী জনতা অতন্দ্র অতন্দ্র

আর নয়

তিলে তিলে বাঙালির এই পরাজয় তিলে তিলে বাঙালির এই পরাজয়

আর করি না করি না করি না ভয়

জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয়

ভুখা আর বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে

রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে

বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাকো আর ধান আর ধান

বাংলার দুশমন তোষামোদী-চাটুকার সাবধান সাবধান সাবধান

এই দিন

সৃষ্টির উল্লাসে হবে রঙিন সৃষ্টির উল্লাসে হবে রঙিন

আর মানি না মানি না কোনও সংশয়

You May Like