এই মন জাতনা পিরিত কি তুই আমারে শিখাইলি
এখন কেন দূরে দূরে পালাইয়া বেড়াস
ভালোবাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি
এখন কেন আড়ালে লুকাইয়া বেড়াস
আমারে আগের মত ভালবাইসা যানা রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে
সজনী আগের মত ভালবাইসা যানা রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে
পিরিতি শিখাইয়া ভালোবাসায় মজাইয়া
আমারে একলা রাইখা দূরে রইলি রে
কামনে বন্ধু আমার এত পাষাণ হইলি রে
আমারে ভুইলা গেলি এত সহজে
এ কেমন নেশার বরি আমারে খাওয়াইলি রে
দুই চখে তোরে ছাড়া কিছুই দেখতে পাই না রে
আমারে আগের মত ভালবাইসা যানা রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে
তোর প্রেমে পড়িয়া অন্তরটারে চিরিয়া
যত ভালোবাসা ছিল তোরে দিয়া দিলাম
এখন আমি কি করি হায় ভালোবাসা বিহনে
আমার এ শূন্য হৃদয় তালা দিলাম
এ কেমন খরার মাঝে আমারে ফালাইলিরে
হৃদয়টা শুকাইয়া গেছে চখেতে নাই পানি রে
আমারে আগের মত ভালবাইসা যানা রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে
মন জাতনা পিরিত কি তুই আমারে শিখাইলি
এখন কেন দূরে দূরে পালাইয়া বেড়াস
ভালোবাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি
এখন কেন আড়ালে লুকাইয়া বেড়াস
আমারে আগের মত ভালবাইসা যানা রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে
সজনী আগের মত ভালবাইসা যা না রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে