menu-iconlogo
huatong
huatong
warfaze-oshamajik-cover-image

Oshamajik

Warfazehuatong
ogsbotohuatong
Lyrics
Recordings
জানালার বাহিরে দেখি

কত রং কত উত্সব

পর্দার আড়ালে থেকে

দেখি আমি সব

আসতেও চাইনা আমি

বাহিরে মাঝে সবার

নিজেকেও ভাবিনা আমি

তোমাদেরই আরেকজন

বিক্ষবের ভাষা হারিয়ে উন্মাদ আমার মন

সবি মিছে তোমার তামাশা

নিয়মের মুখোশে

হে সমাজ

আমি চাইনা তোমার আশ্রয়

হে সমাজ

আমি হয়েছি আজ নির্ভয়

আমি দেখতে চাই

আমার স্বকীয়তা

আমি থাকব সবার ভিন্ন

হে সমাজ

আজ নিজের মনে সংশয়

কত বেশি বদলে গেছে

সমাজের রীতি নীতি

(হায়!)

স্বার্থের ভূষণে মেকি

সমাজসেবক নেতার দল

অপরাধ সবারই আছে

দেখে না দেখে সবাই

ঝন্ঝাট এড়িয়ে চলে

সচকিত নাগরিক

একদিন হবে মোদেরই জয়

থাকবেনা আর মনে কারো কোনো সংশয়

সেইদিন হবে পৃথিবী যে

আলো ঝরা হাসি গানে ভরা

হে সমাজ

আমি অন্ধকারে আর নয়

হে সমাজ

আমি করব নাকো আর ভয়

আমি ভাঙ্গতে চাই

সেই রীতি নীতি

যেথা অন্যায় হয় স্বীকৃত

হে সমাজ

আমি অন্ধকারে আর নয়

হে সমাজ

আমি চাইনা তোমার আশ্রয়

হে সমাজ

আমি হয়েছি আজ নির্ভয়

আমি দেখতে চাই

আমার স্বকীয়তা

আমি থাকব সবার ভিন্ন

হে সমাজ

আজ নিজের মনে সংশয়

More From Warfaze

See alllogo

You May Like