menu-iconlogo
huatong
huatong
chandrabindoo-bhindeshi-tara-cover-image

Bhindeshi Tara

Chandrabindoohuatong
scorpiordw1huatong
Letras
Grabaciones
আমার ভিনদেশী তারা

একা রাতেরই আকাশে

তুমি বাজালে একতারা

আমার চিলেকোঠার পাশে

ঠিক সন্ধ্যে নামার মুখে

তোমার নাম ধরে কেউ ডাকে

মুখ লুকিয়ে কার বুকে

তোমার গল্প বল কাকে?

আমার রাতজাগা তারা

তোমার অন্য পাড়ায় বাড়ি

আমার ভয় পাওয়া চেহারা

আমি আদতে আনাড়ি

By ZidQatar

আমার আকাশ দেখা ঘুড়ি

কিছু মিথ্যে বাহাদুরি

আমার আকাশ দেখা ঘুড়ি

কিছু মিথ্যে বাহাদুরি

আমার চোখ বেঁধে দাও আলো

দাও শান্ত শীতলপাটি

তুমি মায়ের মতই ভালো

আমি একলাটি পথ হাঁটি

আমার বিচ্ছিরি এক তারা

তুমি নাওনা কথা কানে

তোমার কিসের এত তাড়া

রাস্তা পার হবে সাবধানে

তোমার গায়ে লাগেনা ধুলো

আমার দু মুঠো চালচুলো

তোমার গায়ে লাগেনা ধুলো

আমার দু মুঠো চালচুলো

রাখো শরীরে হাত যদি

আর জল মাখো দুই হাতে

প্লিজ ঘুম হয়ে যাও চোখে

আমার মন খারাপের রাতে

আমার রাতজাগা তারা

তোমার আকাশ ছোঁয়া বাড়ি

আমি পাইনা ছুঁতে তোমায়

আমার একলা লাগে ভারী

আমার ভিনদেশী তারা

একা রাতেরই আকাশে

তুমি বাজালে একতারা

আমার চিলেকোঠার পাশে

ঠিক সন্ধ্যে নামার মুখে

তোমার নাম ধরে কেউ ডাকে

মুখ লুকিয়ে কার বুকে

তোমার গল্প বল কাকে?

Más De Chandrabindoo

Ver todologo

Te Podría Gustar