menu-iconlogo
huatong
huatong
Testi
Registrazioni
আমি আজ ভেঙ্গে দেবো জোড়া ফুলদানি বড়দের টিভি খুলে খিলতি জওয়ানি

ছুঁচোবাজি ছেড়ে দেবো ঠাকুমার ঘরে একটাই ডেঞ্জার জুজু যদি ধরে

জুজু যদি থাবড়ায় ল্যাম্পপোস্ট কানা লরি হয়ে যাবে মারুতির ছানা

ন্যাজ তুলে হুড়ো দিলে জানোনা কি চিজ হাতজোড় করে বল প্লিজ প্লিজ প্লিজ

জুজু জুজু আমাকে থাবা দিওনা জুজু জুজু তুমি তো জুজু সোনা

এ জুজু এ জুজু আমাকে থাবা দিওনা এ জুজু এ জুজু তুমি তো জুজু সোনা

আমি আজ হেড অফিস পাঠাবোনা ফাক্স বসের দুকান মুলে করবো রিল্যাক্স

দোল খেয়ে বসে যাব স্টেনোটির কোলে একটাই ভয় যদি জুজু ফোন তোলে

জুজু যদি হাতড়ায় হাতে হ্যান্ডলুম জিন্সের খাঁজে ছোট বাথরুম

বেঁকেচুরে উড়ে এলে ভুলনা সেলাম মশারির চালে লেখো রাম রাম রাম

জুজু জুজু আমাকে থাবা দিওনি জুজু জুজু তুমি তো জুজু মনি

এ জুজু এ জুজু আমাকে থাবা দিওনি এ জুজু এ জুজু তুমি তো জুজু মনি

আমি সেই জুজু যার এত নামগান টোটাল এরিয়া জুড়ে ভয়ের দোকান

ভীতুর মুণ্ডুগুলো সাজিয়েছি র্যাকে একটাই ভয় যদি বাবা জুজু দেখে

বাবা যদি হাঁকড়ায় জিন্দেগি কাঁচি বিজনেস ডকে কলারে ঘামাছি

দাড়ি নেড়ে বাড়ি এলে বাগিওনা ফাঁট ভয়ের পুঁটুলি ফেলে কাট কাট কাট

জুজু জুজু আমাকে থাবা দিওনা জুজু জুজু তুমি তো বাবা সোনা

এ জুজু এ জুজু আমাকে থাবা দিওনা এ জুজু এ জুজু তুমি তো জুজু সোনা

Altro da Chandrabindoo

Guarda Tuttologo

Potrebbe piacerti