ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, না, না, না
ও যে মানে না মানা
ও যে মানে না মানা
️
যতো বলি, নাই রাতি, মলিন হয়েছে বাতি
যতো বলি, নাই রাতি, মলিন হয়েছে বাতি
মুখপানে চেয়ে বলে, না, না, না
ও যে মানে না মানা
ও যে মানে না মানা
️
বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হা হা ফুলের বনে
বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হা হা ফুলের বনে
আমি যত বলি তবে, এবার যে যেতে হবে
আমি যত বলি তবে, এবার যে যেতে হবে
দুয়ারে দাঁড়ায়ে বলে, না, না, না
ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, না, না, না
ও যে মানে না মানা
ও যে মানে না মানা