menu-iconlogo
huatong
huatong
dohar-kothay-pabo-tare-cover-image

Kothay Pabo Tare

Doharhuatong
sofiafanhuatong
가사
기록
আমি কোথায় পাব তারে

আমার মনের মানুষ যে রে

হারায়ে সেই মানুষে

তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে।

লাগি সেই হৃদয়শশী

সদা প্রাণ হয় উদাসী

পেলে মন হত খুশি দিবানিশি

দেখতাম নয়ন ভরে।

আমি প্রেমানলে মরছি জ্বলে

নিভাই অনল কেমন করে

মরি হায় হায় হায় রে

ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে

ওরে দেখ না তোরা হৃদয় চিরে।

দিব তার তুলনা কি

যার প্রেমে জগৎ সুখী

হেরিলে জুড়ায় আঁখি

সামান্যে কি দেখিতে পারে তারে

তারে যে দেখেছে

সেই মজেছে ছাই দিয়ে সংসারে।

মরি হায় হায় হায় রে

ও সে না জানি কি কুহক জানে

অলক্ষ্যে মন

ও রে অলক্ষ্যে মন চুরি করে।

কুল মান সব গেল রে

তবু না পেলাম তারে

প্রেমের লেশ নাই অন্তরে

তাইতে মোরে দেয় না দেখা সে রে।

ও তার বসত কোথায়

না জেনে তায় গগন ভেবে মরে

মরি হায় হায় হায় রে

ও সে মানুষের উদ্দিশ যদি জানিস

কৃপা করে বলে দে রে

আমার সুহৃদ হয়ে বলে দে রে

ব্যথায় ব্যথিত হয়ে বলে দে রে

আমি কোথায় পাব তারে

আমার মনের মানুষ যে রে।

Dohar의 다른 작품

모두 보기logo

추천 내용