কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুম চয়নে
সব পথ এসে মিলে গেল শেষে
তোমারি দুখানি নয়নে
নয়নে, নয়নে…
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুম চয়নে…
দেখিতে দেখিতে নূতন আলোকে
কি দিল রচিয়া ধ্যানেরও পুলকে
দেখিতে দেখিতে নূতন আলোকে
কি দিল রচিয়া ধ্যানেরও পুলকে
নূতন ভুবন নূতন দ্যুলোকে
মোদেরো মিলিত নয়নে
নয়নে, নয়নে…
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুম চয়নে…
বাহির আকাশে মেঘ ঘিরে আসে
এল সব তারা ঢাকিতে…
হারানো সে আলো আসন বিছালো
শুধু দুজনের আঁখিতে
আঁখিতে, আঁখিতে..
ভাষাহারা মম বিজন রোদনা
প্রকাশের লাগি করেছে সাধনা
ভাষাহারা মম বিজন রোদনা
প্রকাশের লাগি করেছে সাধনা
চিরজীবনেরি বাণীরও বেদনা
মিটিল দোঁহার নয়নে
নয়নে, নয়নে…
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুম চয়নে…
সব পথ এসে মিলে গেল শেষে
তোমারি দুখানি নয়নে
নয়নে, নয়নে…
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুম চয়নে…