menu-iconlogo
huatong
huatong
nogor-baul-james-amar-sonar-bangla-cover-image

Amar Sonar Bangla

Nogor Baul Jameshuatong
sdubb_starhuatong
가사
기록
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়

আছো সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়

তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ

তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন

তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি

তুমি জসিম উদ্দীনের নকশী কাঁথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি

তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ

তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর ভাই হারা একুশের গান

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

জন্ম দিয়েছ তুমি, মাগো, তাই তোমায় ভালোবাসি

আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি

প্রাণের প্রিয় মা, তোকে বড়ো বেশি ভালোবাসি

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, উন্নত মম শির

তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর

তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান

তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান

তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার

তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শাণিত ছুরির ধার

তুমি জয়নুল আবেদিন, এস এম সুলতানের রংতুলির আঁচড়

শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সে ভোর

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

জন্ম দিয়েছ তুমি, মাগো, তাই তোমায় ভালোবাসি

আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি

প্রাণের প্রিয় মাগো, তোকে বড়ো বেশি ভালোবাসি

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়

তুমি বাঙালির গর্ব, বাঙালির প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়

তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ

তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন

তুমি "একটি ফুলকে বাঁচাবো" বলে বেজে ওঠো সুমধুর

তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনাঝরা সেই রোদ্দুর

তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার

তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

জন্ম দিয়েছ তুমি, মাগো, তাই তোমায় ভালোবাসি

আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি

প্রাণের প্রিয় মাগো, তোকে বড়ো বেশি ভালোবাসি

Nogor Baul James의 다른 작품

모두 보기logo

추천 내용