শুভ্র প্রভাত
হাঁটছি একা
স্মৃতির পথে
হারিয়ে একা
মৃদু বাতাসে
যেন করছে খেলা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো আলোর খেলা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
এবার এলো সূর্য উদয়ের পালা
মুচকি হাসি, একটু বাঁকা
ফুরিয়ে এলো স্বপ্নের পাতা
বাকি আর একটি পাতা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো