বিজয় সরণী পার হবো না, দাঁড়িয়ে থাকবো আমি এই signal-এ
বাসার ছাদের ফুল নেবো না, ভীড়ের মধ্যে খুঁজবো গোলাপ শাহবাগে
টং দোকানে গল্পের আসরে, TSC-'র মোড়ে বন্ধুদের সাথে
চা-সিঙ্গারা, ডিম-পরোটা, বুয়েটের ক্যাফেটেরিয়া কিংবা পলাশীতে
মনের ভয় কেটে যাক দূর থেকে বহুদূরে
অশরীরীরা চলে যাক এ দেশের মাটি ছেড়ে
থাকবো না আমরা আর অসুস্থ quarantine-এ
বিধাতার কৃপাতে আজ বের হবো ঘর ছেড়ে
আবার ফিরে যাবো আমি শেকড়ের খোঁজে
এক বুক নিঃশ্বাস নেবো নীল আকাশ, সবুজে
আবার শিখবো আমি বাঁচতে কাকে বলে
আকাশ থেকে আকাশে আমি উড়বো ডানা মেলে
কাঁটাবনের পশুপাখিদের নিয়ে বের হয়ে চলে যাবো নীলক্ষেতে
সবুজ ঘাসের মিললে দেখা সবাই গড়াগড়ি খাবো খুশিতে
বুক পকেটে রিকশা ভাড়া জমিয়ে হেঁটে চলে যাবো উত্তরাতে
ছাতা ছাড়া বেরিয়ে যাবো, ট্রাফিক পুলিশের সঙ্গে ভিজবো বৃষ্টিতে
ভয় তো আর থাকবে না আলিঙ্গনে বন্ধুদের
প্রিয় মানুষ আর কাঁদবে না তিন ফুট দূরত্বে
ঘরে ঘরে গড়া শিবিরগুলো ভেঙে দেবো মুহূর্তে
ডাক্তার-নার্স-আর্মিরা ঘুমোবে মায়ের মমত্বে
আবার ফিরে যাবো আমি শেকড়ের খোঁজে
এক বুক নিঃশ্বাস নেবো নীল আকাশ, সবুজে
আবার শিখবো আমি বাঁচতে কাকে বলে
আকাশ থেকে আকাশে আমি উড়বো ডানা মেলে
ডানা মেলে, ডানা মেলে
ডানা মেলে, ডানা মেলে