menu-iconlogo
huatong
huatong
prithibi-nosto-cover-image

Nosto

Prithibihuatong
riekgiesekhuatong
Letra
Gravações
লাল রঙে ভিজে ঠোঁট

সে তো লাল নয়

তার গর্হিত অপরাধ আজ সে মৃতপ্রায়

কোন মৃতের চুমুতে তার বিক্ষত শরীর

আজ সে আর আমার নয়

ঘেন্না করে প্রতিনিয়ত

ছুঁতে তোমার শরীর, বাড়ায় ক্ষত

ভোগবাদি বিলাসিতায় কে গান শোনায়

ও নষ্ট পরি তুমি আমার নয়

ও হৃদয় তুমি আর উষ্ণ নও

কেটেছ সে রাত মৃত্যুর আশ্রয়

নষ্টগলির অন্ধকার এ আজ

সম্ভোগে সারারাত তোমার উপবাস

তবু কেনো পথ চেয়ে নিজেও জানি না

ছুঁতে চাই না নষ্ট তোমায়

দিয়েছিলে সাক্ষী, সে তো শাস্তির নামান্তর

ভালবেসে গেছি, বুঝিনি তোমার অন্তর

খেটেছিল শরীর, লাল রং এ ভিজেছিলো চাদর

ক্ষতবিক্ষত সেই আদর

সতি বলে ক্ষতি নেই অগতির গতিতেই

বিছিয়েছি বারুদ তোমার সারা শরীরেই

পুড়িয়ে খাবো তোমার এই নষ্টামিতেই

দেখা করবো দূরের পাহাড়ে

চলো যাই ফিরে সেই ক্ষতিতেই

হাতে হাত ঠোঁটে ঠোঁট লাল রং এ মিশবেই

ভেজা চোখে যখন তুমি ফিরে তাকাবে

দেখবে আমিও আছি দূরে নীরবে

এলোচুল শরীরের সোঁদাগন্ধে

দেখা হবে তোমার-আমার

লা লা লা লা লা লা...

লা লা লা লা লা লা...

লা লা লা লা লা লা...

লা লা লা লা লা লা...

Mais de Prithibi

Ver todaslogo

Você Pode Gostar