menu-iconlogo
huatong
huatong
dev-arijit-khanchar-pakhi-cover-image

Khanchar Pakhi

Dev Arijithuatong
kadeidra1 yükledi
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে

বনের পাখি ছিল বনে

একদা কী করিয়া মিলন হলো দোঁহে

কী ছিল বিধাতার মনে

বনের পাখি বলে, "খাঁচার পাখি ভাই

বনেতে যাই দোঁহে মিলে"

খাঁচার পাখি বলে, "বনের পাখি আয়

খাঁচায় থাকি নিরিবিলে"

বনের পাখি বলে, "না

আমি শিকলে ধরা নাহি দিব"

খাঁচার পাখি বলে, "হায়

আমি কেমনে বনে বাহিরিব"

বনের পাখি বলে, "আকাশ ঘন নীল

কোথাও বাধা নাহি তার"

খাঁচার পাখি বলে, "খাঁচাটি পরিপাটি

কেমন ঢাকা চারিধার"

বনের পাখি বলে, "আপনা ছাড়ি দাও

মেঘের মাঝে একেবারে"

খাঁচার পাখি বলে, "নিরালা কোণে বসে

বাঁধিয়া রাখো আপনারে"

বনের পাখি বলে, "না

সেথা কোথায় উড়িবারে পাই"

খাঁচার পাখি বলে, "হায়

মেঘে কোথায় বসিবার ঠাঁই"

Beğenebilirsin

Daha fazla görlogo

İlgili Listeler

Daha fazla görlogo