menu-iconlogo
huatong
huatong
level-five-shotto-mithey-cover-image

Shotto Mithey

level fivehuatong
robertquest2003huatong
Şarkı Sözleri
Kayıtlar
স্বপ্ন আমার স্বপ্ন থাকে

চাওয়াগুলো বেশি

স্বপ্ন দেখার সাহসটাকে

এখন হারিয়েছি

মানুষকে স্বপ্ন দেখায়

কেন সেটা দেখি

সব দিয়ে তবু কেড়ে নেয়ার

খেলাটা খেলি

চাই না আমার বোঝার বুঝ

চাই না কোনো আলো

সব হারিয়ে ভালোই আছি

মিথ্যে বলাই ভালো

বলছি আমি ব্যর্থ মানুষ

নাইবা বিনোদন

তোমার কাছে কান্না আমার

অরণ্যে রোদন

হয়তো আমার কথাগুলো

দাম দেবে না তুমি

বুঝবে না কেউ, জানবে না কেউ

এমনটাই তো আমি

ফুরিয়ে গেলো লিখার পাতা

লিখার জন্য কালি

অভিমানটা আমারই থাক

তাই তো তুমি কবি

একলা আমি, কে বলেছে?

দুঃখ আবার কী?

দুঃখের সাথে বন্ধুত্বটা

কবেই করেছি

একলা আমি, কে বলেছে?

দুঃখ আবার কী?

দুঃখের সাথে বন্ধুত্বটা

কবেই করেছি

চাই না আমার বোঝার বুঝ

চাই না কোনো আলো

সব হারিয়ে ভালোই আছি

মিথ্যে বলাই ভালো

level five'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin