কাছে এসো না না না
শিল্পী - আরতি ও অনুপ ঘোষাল
আপলোড -তাপস
-------------------
L) কাছে এসো ন.. না.. না..
থেকো না ওখানে..
যে কথা শোনাবো তোমাকে
সে কথা রেখেছি দুচোখে
কেন যে কে জানে হায়!
এই রাতে না.. না.. না..
থেকো না ও ভাবে..
এ নেশা কখনো ফুরালে
এ তিথি কখনো হারালে
ফিরে কি আর পাবে হায়!
------------------
J) কাছেতে যাবার বলো
যোগ্য কি আমি,
অতি সাধারন আমি
নই তো গো নামি,
কাছেতে যাবার বলো
যোগ্য কি আমি,
অতি সাধারন আমি
নই তো গো নামি,
দূরে দূরে তাই শুধু রয়ে যাই
থাকি এখানে..
L) শুধু শুধু না.. না.. না..
থেকো না.. সুদুরে..
তোমাকে আমি যে ভেবেছি
তোমাকে কেবলই ডেকেছি
এ গানে.. এ সুরে হায়!
-------------------
J) তুমি যে অনেক গুনি
কেন অতো ডাকো,
আমার যে কিছু নেই
সেকি বোঝ নাকো..
তুমি যে অনেক গুনি
কেন অতো ডাকো,
আমার যে কিছু নেই
সেকি বোঝ নাকো..
আজো সাধনায়
দিন যে আমার
বাকী এখানে..
L) কাছে এসো ন.. না.. না..
থেকো না ওখানে..
যে কথা শোনাবো তোমাকে
সে কথা রেখেছি দুচোখে
কেন যে কে জানে হায়!
-সমাপ্ত-