M- এমন বিনি সুতার মালা
ছিঁড়িতে পারে না কেহ
এই তো বিধির খেলা
এমন বিনি সুতার মালা
ছিঁড়িতে পারে না কেহ
এই তো বিধির খেলা
F- এমন বিনি সুতার মালা
ছিঁড়িল কাহারো দোষে
এ কি বিধির খেলা
বন্ধনে বাঁধিয়া বন্ধু
আপন করে ছিলে
বন্ধন কাটিয়া আবার
কোথায় চলে গেলে হায়
বিনি সুতার মালা
ছিঁড়িল কাহারো দোষে
এ কি বিধির খেলা
M- এমন বিনি সুতার মালা
ছিঁড়িতে পারে না কেহ
এই তো বিধির খেলা
**গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়
**সুরকার - ভি বালসারা
**শিল্পী - সাবিনা ইয়াসমিন, শিবাজী চট্টোপাধ্যায়
**ট্র্যাকটি আপনাদের সেবায় নিবেদন সোমনাথ চট্টরাজ এর, আই ডি-62014115690
M- মোর সাধের কমল ঝরলো তবু
সুবাস যে তার পাই
চোখে শুধু জল আছে রে
আর তো কিছুই নাই
নাই আর তো কিছুই নাই
F- সেই চোখের জলের মালা পরে
দুঃখের বাসর জাগি
আমারে যে কাঁদিয়ে হাঁসে
বান্ধি তারই লাগি হায়
বিনি সুতার মালা
ছিঁড়িল কাহারো দোষে
এ কি বিধির খেলা
M- এমন বিনি সুতার মালা
ছিঁড়িতে পারে না কেহ
এই তো বিধির খেলা