menu-iconlogo
huatong
huatong
aurthohin-jodi-konodin-cover-image

Jodi Konodin

Aurthohinhuatong
porrichdhuatong
Lời Bài Hát
Bản Ghi
যদি কোনো দিন হঠাৎ করে পড়ে মনে

আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে

যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে

আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে

তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে

কেউ জানবে না যে ঘুমন্ত শহরে

তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে

আকাশের তারা হয়ে দেবো তোমায় আলো

যখন চারিদিক অমাবস্যায় কালো

যদি মনের দু'চোখ বেয়ে আসে চোখের জল

মুছে দেবো শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে

তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে

কোনো এক সকালে কোনো দূরদেশে

তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে

আসবো ফিরে

তোমার কাছে

চোখের ঐ জল

মুছে দিতে

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে

তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে

কেউ জানবে না যে ঘুমন্ত শহরে

তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে

আসবো ফিরে

তোমার কাছে

চোখের ঐ জল

মুছে দিতে

আসবো ফিরে

তোমার কাছে

চোখের ঐ জল

মুছে দিতে

আসবো ফিরে

তোমার কাছে

চোখের ঐ জল

মুছে দিতে

Nhiều Hơn Từ Aurthohin

Xem tất cảlogo

Bạn Có Thể Thích