menu-iconlogo
huatong
huatong
anupam-roy-amake-amar-moto-thakte-dao-short-cover-image

Amake Amar Moto Thakte Dao (Short)

Anupam Royhuatong
peterson1985 দ্বারা আপলোড করা হয়েছে
আমাকে আমার মতো থাকতে দাও

আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি

আমাকে আমার মতো থাকতে দাও

আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি

যেটা ছিলো না, ছিলো না, সেটা না পাওয়াই থাক

সব পেলে নষ্ট জীবন

তোমার ঐ দুনিয়ার ঝাপসা আলোর

কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো

যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও

দূরবীনে চোখ রাখবো না, না-না

না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার

তবু গল্প লিখছি বাঁচবার

আমি রাখতে চাই না আর তার

কোনো রাত-দুপুরের আবদার

তাই চেষ্টা করছি বারবার

সাঁতরে পাড় খোঁজার

কখনো আকাশ বেয়ে চুপ করে

যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে

চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজো না আমায়

আশেপাশে আমি আর নেই

আমার জন্য আলো জ্বেলো না কেউ

আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ

এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি

শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না-না

না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার

তবু গল্প লিখছি বাঁচবার

আমি রাখতে চাই না আর তার

কোনো রাত-দুপুরের আবদার

তাই চেষ্টা করছি বারবার

সাঁতরে পাড় খোঁজার

না, না-না-না-না-না, না-না-না-না-না, না-না-না-না

না, না-না-না-না-না, না-না-না-না-না, না-না-না-না

রেকর্ডিং

আপনার পছন্দ হতে পারে

আরও দেখুনlogo

সম্পর্কিত প্লেলিস্ট

আরও দেখুনlogo