menu-iconlogo
huatong
huatong
keshab-dey-thakte-dis-re-maa-cover-image

Thakte Dis Re Maa

Keshab Deyhuatong
pinkfairy_starhuatong
Lyrics
Recordings
শ্যামা মা তোর চরণ ধরে

থাকতে দিস রে জনম ধরে আমায়

মাগো তোর এই পাগল ছেলে

রইবে রে রোজ তোর আঁচলে ছায়ায়

তুই নাকি মা সার্বজনীন

তোর কাছে নয় কিছুই কঠিন

তোর ওই দুটি চরণতলে থাকব আজীবন

শ্যামা মা তোর চরণ ধরে

থাকতে দিস রে জনম ধরে আমায়

শক্তি রূপে জয় মা কালী

ভক্তি কি মা তুই শেখালি

এই দুনিয়ায় যা হয় সবই

তোরই ছলনায়

কী দিয়ে বল পুজি তোরে

আমি বড় অভাগা রে

তোর চোখের ওই দয়া ছাড়া

নেই রে কামনা

জীবন তোকে সঁপে দেব

বলুক লোকে পাগল রে আমায়

শ্যামা মা তোর চরণ ধরে

থাকতে দিস রে জনম ধরে আমায়

হাজার খুঁজেও মা তোর মতোন

শীতল ছায়ার হদিস পাই নে

তুই জননী, তুই মা কালী, তুই যে সাধনা

এ জগতের মোহ-মায়ায়

ব্যাকুল হয়ে তোর ওই মুখে

যতই দেখি ততই যেন

ভুলি যাতনা

কী দিয়ে বল পুজি তোরে

আমি বড় অভাগা রে

তোর চোখের ওই দয়া ছাড়া

নেই রে কামনা

জীবন তোকে সঁপে দেব

বলুক লোকে পাগল রে আমায়

শ্যামা মা তোর চরণ ধরে

থাকতে দিস রে জনম ধরে আমায়

More From Keshab Dey

See alllogo

You May Like