পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যথার,
আর কি কখনো একফোঁটা স্বপ্ন
সাহসটা পাবো দেখার জন্য,
জানি পাবোনা, জানি পাবোনা।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যথার।
চলতে গিয়ে পথে যদি আবার
দেখা হয়ে যায় তোমার আমার,
মুখ ফিরিয়ে চলে যাবে জানি
হয়তো পাশে থাকবে কেউ আর,
তোমাকে ছোঁয়ার আর অধিকার
জানি পাবোনা, জানি পাবোনা।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যথার।।
যে হাত তোমার ছোঁয়ায় মাখা
অন্য হাতে তা যায় কি রাখা,
বাকিটা জীবন হবে যে তাই
তুমি হীনা একা থাকা,
পাশাপাশি চলার অধিকার
জানি পাবো না, জানি পাবো না
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যথার।।
আর কি কখনো একফোঁটা স্বপ্ন
সাহসটা পাবো দেখার জন্য,
জানি পাবোনা, জানি পাবোনা।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যথার।।